মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, জনগণের সমর্থন থাকলে যেকোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব। রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও জানান যে, সমুদ্র উপকূলে কারখানা নির্মাণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং লবণ চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকার কাজ করবে। তিনি বলেন, জ্বালানি খাতের জন্য একটি ১০ বছরের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে এবং তিনি বিরোধীদলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান।

এর আগে, প্রধানমন্ত্রী বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬