মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের একটি বিরোধীদল আছে, যারা এখন হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা বলছে ‘করতে দিবো না, চলতে দিবো না, শেষ করতে দিবো না’।’ রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তোলার বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র চার-পাঁচ মাসের মধ্যে অর্থনীতিকে টেনে তোলা এবং বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। তিনি বলেন, ‘কাজটা এত সহজ নয়, তবে আমরা চেষ্টা করছি। তাদের (পূর্ববর্তী সরকারের) ভাষায় এই মুহূর্তে সব কাজ হবে এমনটা আশা করা যায় না।’ তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৫ বছরে তেল বা গ্যাসের খনি আবিষ্কারের কোনো চেষ্টা করেনি এবং বাপেক্সকে অকার্যকর করে দিয়েছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনরায় চালু করেছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হলেও দেশের মানুষ একদিনও তেল ছাড়া থাকেনি। তিনি বলেন, দেশে বিরাট পরিবর্তন হয়েছে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন দেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিস্ট সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা হয়েছিল, ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং এক হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। তবে বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন প্রথম বাংলাদেশে পা রাখেন, সেদিন তিনি কোনো রাজনৈতিক কথা বলেননি, বরং বলেছিলেন ‘আই হ্যাভ এ প্লান’। তার পরিকল্পনা ছিল দেশকে এবং দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা। তিনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেওয়া শুরু করেছেন। ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং মসজিদ-মন্দিরের ইমাম ও পণ্ডিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬