মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রূপসায় ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু, চিকিৎসার অভাবে বাড়িতে ফেরা

খুলনার রূপসায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাছিমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাছিমা কাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তার বাড়ি টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামে।

গত ৩ আগস্ট নাছিমা ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তবে, পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে তার অবস্থার আরও অবনতি হলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রূপসায় ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু, চিকিৎসার অভাবে বাড়িতে ফেরা

আপডেট সময় : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬