মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ ১১ দলের প্রার্থী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমীরের বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। বৈঠকে আরও অংশ নেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

এর আগে শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, ৯১ ভর্তি

রাষ্ট্রপতি নির্বাচন: এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ ১১ দলের প্রার্থী

আপডেট সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬