মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ফুটওভারব্রিজের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল স্থবির

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তাই আজ আমরা মহাসড়কে বিক্ষোভ করছি।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুটওভারব্রিজের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল স্থবির

আপডেট সময় : ১২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬