মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শরণখোলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু, আহত ৪

বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস অটোভ্যান ও ইজিবাইকসহ একাধিক যানবাহনে ধাক্কা দিলে আবু হানিফা (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের তথ্যানুসারে, রবিবার সকালে ঢাকা অভিমুখী হামিম পরিবহনের বাসটি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সামনে থাকা একটি অটোভ্যান, একটি ইজিবাইক এবং আরও কিছু যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষে অটোভ্যান চালক আবু হানিফাসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত হানিফ (৪২), মো. হাফিজ (৪০), সুরমা (৩৫) এবং তানভীর (১৩) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী অটোচালক সোহেল জানান, বাসটি যখন রায়েন্দা বাসস্ট্যান্ডের ঢাল থেকে নেমে ব্রিজের উপর উঠছিল, তখন তারা তাদের অটোভ্যান নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোভ্যানটিকে চাপা দেয়। তিনি অল্পের জন্য রক্ষা পেলেও তার অটোটিও বাসের সঙ্গে ধাক্কা খায়। তিনি আরও জানান, বাসটি একে একে তিনটি যানবাহনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খাতুন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, ৯১ ভর্তি

শরণখোলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু, আহত ৪

আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬