মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ১৩ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর শাহবাগে বড় ধরনের গণজমায়েতের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ১৮ ডিসেম্বরের মধ্যে এই বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ও স্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি তোলা হয়েছে।

শনিবার কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার কেবল একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই রহস্য উন্মোচন ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশের ৬৪ জেলা সফর করার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না। এই আন্দোলনে এবং ঢাকায় স্মরণকালের বড় জমায়েতে সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ১৩ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক

আপডেট সময় : ০৯:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬