মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কাপাসিয়ায় যুবদল ও মহিলা দল নেত্রীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে পেট্রোল বোমা হামলা এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে, যাতে বিপুল পরিমাণ সম্পদ ও স্বর্ণালংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের সময় তার কাছে এ বিষয়ে প্রতিকার ও বিচার দাবি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

কাপাসিয়ায় যুবদল ও মহিলা দল নেত্রীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬