মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ফুলবাড়ীয়ায় স্থায়ী টার্মিনাল নেই, সড়কের ওপর বাস পার্কিংয়ে জনদুর্ভোগ তুঙ্গে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে স্থায়ী বাস টার্মিনাল না থাকায় প্রধান সড়কের ওপর যত্রতত্র যানবাহন পার্কিং করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উপজেলা পরিষদ থেকে ভালুকজান ব্রিজ পর্যন্ত অত্যন্ত ব্যস্ততম এই সড়কের ওপরই বাস ও সিএনজি অটোরিকশার স্ট্যান্ড তৈরি হওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আলম এশিয়াসহ বিভিন্ন পরিবহনের শত শত গাড়ি সড়কের ওপরই পার্কিং করে রাখা হয় এবং সেখানেই গাড়ি ধোয়া-মোছার কাজ চলে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পরিবহন মালিকদের দাবি, বাস টার্মিনালের জন্য জায়গা নির্ধারিত থাকলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশাসনিক জটিলতায় তা কার্যকর হচ্ছে না, ফলে তারা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রাখছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের নাকের ডগায় এভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক দখল করে পার্কিং চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার জানান, যানজট ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে এবং স্থায়ী টার্মিনাল নির্মাণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

ফুলবাড়ীয়ায় স্থায়ী টার্মিনাল নেই, সড়কের ওপর বাস পার্কিংয়ে জনদুর্ভোগ তুঙ্গে

আপডেট সময় : ১০:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬