মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের ডাক প্রতিমন্ত্রীর

সড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে হলে সরকারের প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার রাজধানীর মধ্য বাসাবো এলাকায় ‘বাসাবো বাল্যবন্ধু ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি খ ম উসমান গনি টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গঠনমূলক সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পরিবার ও সমাজকে এ ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি কর্মসূচি হিসেবে নয়, বরং একটি নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে বিএনপি নেতা কাজী ইয়াহিয়া বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের ডাক প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১০:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬