মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা করলো গণবিপ্লবী উদ্যোগ

২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের দিন ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ হিসেবে ঘোষণা করেছে রাজনৈতিক সংগঠন গণবিপ্লবী উদ্যোগ। বৈপ্লবিক রূপান্তরের আকাঙ্ক্ষা পুরনো সাংবিধানিক কাঠামোর ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়ার প্রতিবাদে দলটি এই কর্মসূচি পালন করে।

সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের বদলে কেবল ক্ষমতার হাতবদল হয়েছে। গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে শ্রম, নারী, স্বাস্থ্য ও গণমাধ্যম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উপেক্ষা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের তদন্তে স্বাধীন কাঠামো গঠনের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা এবং জনস্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটাপন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে এবং অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা করলো গণবিপ্লবী উদ্যোগ

আপডেট সময় : ০৭:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬