মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রদর্শনী: আলোচনায় ছাত্রদল নেতা আবিদের ভূমিকা

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক এক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের সাহসী ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আন্দোলনের সময় চাঁনখারপুলে বিক্ষোভকারীদের উদ্দেশে আবিদের দেওয়া সেই বিখ্যাত আহ্বান—‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’—এর ভিডিও চিত্রটি দর্শকদের আবেগপ্রবণ করে তুলছে। ছাত্র-জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের দিনগুলোতে এই একটি বাক্যই আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ রাখতে বড় ভূমিকা পালন করেছিল। প্রদর্শনীতে জুলাই-আগস্ট বিপ্লবের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র ও ভিডিও স্থান পেয়েছে।

প্রদর্শনী পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হলো বিগত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। জিয়াউর রহমানের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রদর্শনী মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে অতীতের সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব একে অপরের পরিপূরক: সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রদর্শনী: আলোচনায় ছাত্রদল নেতা আবিদের ভূমিকা

আপডেট সময় : ০৮:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬