মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

দিল্লিতে হাসিনার বক্তব্য: ভারত সরকারের ‘দ্বৈত নীতি’ নিয়ে রিজভীর তীব্র সমালোচনা

দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে একজন পলাতক অভিযুক্ত ব্যক্তি সে দেশে এ ধরনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পান।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২০২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই সভার আয়োজন করে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের অধীনে দেশে যখন স্থিতিশীলতা ফিরছে, তখন প্রতিবেশী দেশের এমন আচরণকে রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সম্প্রতি দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে জনরোষে দেশত্যাগী ‘পলাতক ফ্যাসিষ্টের’ বক্তব্য দেওয়ার আয়োজন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি এবং বর্তমান সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলেও ভারত একে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের কাজ বলে এড়িয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন করেন, ভারতের মতো দেশে সরকারের অগোচরে এমন স্পর্শকাতর অনুষ্ঠান হওয়া কি সম্ভব?

অতীতের উদাহরণ টেনে বিএনপি নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার আইনি সহায়তার জন্য আসা ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। অথচ এখন একজন পলাতক ব্যক্তির ক্ষেত্রে ভারত সরকার বলছে তাদের কিছু করার নেই। ভারতের এই দ্বৈত অবস্থান বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী আরও বলেন, বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনোভাবেই অন্য দেশের আধিপত্য বা প্রভুত্ব মেনে নেবে না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট: ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের স্মৃতি ও সাংস্কৃতিক ক্যালেন্ডার

দিল্লিতে হাসিনার বক্তব্য: ভারত সরকারের ‘দ্বৈত নীতি’ নিয়ে রিজভীর তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬