মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কালুরঘাট বেতার কেন্দ্র শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক সাক্ষী: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার অবিনাশী ও ঐতিহাসিক সাক্ষী হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র। এই কেন্দ্রটি আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি জলাবদ্ধতায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ঐতিহাসিক এই স্থাপনাটি স্থায়ীভাবে সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে বর্তমান নির্বাচিত সরকার।

শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি ঐতিহাসিক ‘স্বাধীনতা ঘোষণা কক্ষ’ ঘুরে দেখেন এবং দর্শনার্থী বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন। এ সময় বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুস্থ ও অসহায় সাংবাদিকদের সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে এবং এর বাজেট বৃদ্ধির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তি ও টুলস ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের প্রশিক্ষণের মাধ্যমে একটি দায়িত্বশীল ডিজিটাল মাধ্যম গড়ে তোলার কাজ চলছে।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়ন ও আধুনিকায়নে একটি ‘ফরেনসিক অডিট’ শুরু করা হচ্ছে। এই অডিটের প্রতিবেদনের ভিত্তিতে বিটিভিকে একটি আধুনিক ও জনবান্ধব গণমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এর আগে তিনি আগ্রাবাদে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট: ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের স্মৃতি ও সাংস্কৃতিক ক্যালেন্ডার

কালুরঘাট বেতার কেন্দ্র শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক সাক্ষী: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬