মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা এখনো রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশেষ করে একটি বিশেষ চক্র দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শনিবার দুপুরে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার সময় বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া এক ভঙ্গুর অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং বিপর্যস্ত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ যখন পুরোদমে চলছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেশবাসীকে এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

পেশাজীবীদের রাজনীতির বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতনতা থাকা প্রতিটি নাগরিকের অধিকার। শিক্ষক, শিক্ষার্থী বা চিকিৎসক—সবাই নিজ নিজ আদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকতে পারেন। তবে সতর্ক থাকতে হবে যেন অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়। তিনি জোর দিয়ে বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন আনাই এখন সময়ের দাবি।

উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। তিনি টমাস এডিসনের একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থায় কেবল ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে। চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলি বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা

জ্বালানি ও বিদ্যুৎ খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬