মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: চরম দুর্ভোগে দুই শতাধিক যাত্রী, ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী দল

কানাডার টরন্টো থেকে ঢাকা আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে দুই শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিমানবন্দরে মানবেতর সময় কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বিজি-৩০৬ ফ্লাইটটি টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় আট ঘণ্টা পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে পাইলট শুক্রবার সকালে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করান। যাত্রীদের অভিযোগ, বিদেশি পাসপোর্টধারীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের বিমানবন্দরের একটি লাউঞ্জে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে।

আটকে পড়া যাত্রীদের মধ্যে শিশু ও বৃদ্ধরা দীর্ঘ সময় লাউঞ্জে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়ছেন। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও দুই সদস্যের একটি প্রকৌশলী দল ঢাকা থেকে রোমের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমান সরকারের পক্ষ থেকে প্রবাসীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রকৌশলীরা পৌঁছালে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইটটি সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন প্রসারে ইসলামী ব্যাংকের বিশেষ উদ্যোগ

রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: চরম দুর্ভোগে দুই শতাধিক যাত্রী, ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী দল

আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬