কুড়িগ্রাম জেলার চিলমারী ও রাজিবপুরসহ সারা দেশের নদীভাঙন কবলিত এলাকা রক্ষায় বর্তমান নির্বাচিত সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নদীভাঙনের ফলে যেন আর কোনো মানুষের ঘরবাড়ি, মসজিদ-মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন না হয়, সেজন্য গৃহীত প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কুড়িগ্রামের প্রায় একশটি ভাঙনপ্রবণ পয়েন্ট চিহ্নিত করে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। যেসব এলাকায় নতুন করে ভাঙন দেখা দিচ্ছে, সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে। নদীশাসনের সুফল কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে আসবে। এছাড়া বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি কমিটি কাজ করছে এবং এ বিষয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 




















