২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের অংশ হিসেবে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি ১০টি পরিবারের হাতে এই নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার এবং শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তারসহ আরও বেশ কয়েকজন। এছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিন ও মো. জুলফিকার আলমের স্ত্রীরাও প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত শহীদদের স্বজনদের সান্ত্বনা দেন এবং দেশের জন্য তাদের এই মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টারের নাম 





















