মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সবার সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি সুন্দর, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান নির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য।

শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্বপ্ন ছিল একটি মুক্ত ও সমৃদ্ধ দেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনগণের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশে একটি গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

রাষ্ট্রের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার নিরিখে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘আমরা কী পেলাম, সেটি বড় কথা নয়; বরং দেশকে কী দিতে পারলাম, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং আহতদের পুনর্বাসনে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট: ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের স্মৃতি ও সাংস্কৃতিক ক্যালেন্ডার

সবার সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

আপডেট সময় : ০৪:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬