মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় খেলাধুলা ও বই পড়ার বিকল্প নেই: আব্দুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচাতে খেলাধুলা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সন্তানদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে সময় কাটাচ্ছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। সামাজিক অবক্ষয় রোধে পাড়ায় পাড়ায় পাঠাগার ও ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্মৃতি সংঘের সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তিতে আব্দুর রহমান খান সংঘের পাঠাগারের জন্য এবং এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জ্ঞানমূলক বই উপহার হিসেবে প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট: ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের স্মৃতি ও সাংস্কৃতিক ক্যালেন্ডার

তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় খেলাধুলা ও বই পড়ার বিকল্প নেই: আব্দুর রহমান খান

আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬