মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সশস্ত্র সন্ত্রাসী নিহত, প্রাণ হারালেন এক সেনা কর্মকর্তা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে সাত সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান চলাকালীন সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তাও নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, শুক্রবার প্রদেশের হাঙ্গু এলাকায় ‘ফিতনা আল খারিজি’ গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা একটি মসজিদের ভেতরে অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে সাত সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

লড়াইয়ের একপর্যায়ে পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা ২৭ বছর বয়সী ক্যাপ্টেন হামজা আকরাম বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাতবরণ করেন। নিহত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সাধারণ নাগরিক হত্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ অব্যাহত রেখেছে পাকিস্তান সেনাবাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকে পুসাব: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সশস্ত্র সন্ত্রাসী নিহত, প্রাণ হারালেন এক সেনা কর্মকর্তা

আপডেট সময় : ১১:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬