নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত তার সরকারি সম্মানির পুরো অর্থ তিনি অসুস্থ ও অসহায় ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে ব্যয় করেছেন।
শুক্রবার দুপুরে কেন্দুয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চারজন অসুস্থ ইমাম ও মুয়াজ্জিনের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা ও ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. হিলালী জানান, সমাজের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইমামদের ভূমিকা অপরিসীম। অসুস্থতার কারণে যারা সংকটে পড়েছেন, তাদের পাশে থাকা নৈতিক দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্ত সম্মানি তিনি নিজের জন্য নয়, বরং নির্বাচনী এলাকার অসহায় মানুষের সেবায় উৎসর্গ করতে চান। পর্যায়ক্রমে এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























