মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: আজও মেলেনি জুলাইযোদ্ধা ফয়সালের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসা

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর পেরিয়ে গেলেও ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাইযোদ্ধা ফয়সালের। আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত এই যুবক অর্থাভাবে আজও প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেননি। এমনকি আমলাতান্ত্রিক জটিলতায় জোটেনি রাষ্ট্রীয় স্বীকৃতিও।

নারায়ণগঞ্জের ফতুল্লার এই বাসিন্দা জানান, ২০২৪ সালের ৩ আগস্ট পঞ্চবটি মোড় থেকে বের হওয়া মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। থানা গেটের সামনে পৌঁছালে স্থানীয় যুবলীগ নেতা মীর সোহেল আলীর অনুসারীরা তাকে কুপিয়ে জখম করে। মৃত ভেবে তাকে বাজারের ভেতর ফেলে রাখা হয়েছিল। মাথায় ও হাতে অসংখ্য সেলাই নিয়ে বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণাই এখন তার নিত্যসঙ্গী।

ফয়সাল ক্ষোভের সঙ্গে জানান, জন্ম নিবন্ধনের কাগজপত্রের জটিলতার কারণে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি নাম নিবন্ধন করতে পারেননি। ফলে বর্তমান নির্বাচিত সরকারের গেজেটেও তার নাম ওঠেনি। অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। রাষ্ট্রের কাছে তার দাবি, দ্রুত যেন তাকে জুলাইযোদ্ধার স্বীকৃতি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে হস্তান্তর করবেন ১০০ ঘর

গণঅভ্যুত্থানের দুই বছর: আজও মেলেনি জুলাইযোদ্ধা ফয়সালের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসা

আপডেট সময় : ০৯:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬