মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহতদের প্রতি সহমর্মিতা এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভার্চুয়াল ফটো কনটেস্ট, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই শহীদদের স্মরণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আঁকা ছবি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ফটো কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের আলোকচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম, গণমানুষের আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ফুটে ওঠে।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একগুঁয়েমির কারণে ভারতের অসন্তোষের মুখে শেখ হাসিনা: রাজনৈতিক পুনর্বাসনে দিল্লির পরামর্শ প্রত্যাখ্যান

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে

আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬