মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

আলিয়া মাদরাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হকের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের টঙ্গী। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)।

মানববন্ধনে তা’মীরুল মিল্লাত মাদরাসার কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও লেজুড়বৃত্তিক রাজনীতি চিরতরে বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। ক্যাম্পাসে চাঁদাবাজি ও হল দখলের সংস্কৃতি রুখে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

টাকসুর ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার (বালিকা শাখা) ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম। তিনি তার বক্তব্যে বলেন, অধ্যক্ষের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো মাস্তানি বা চাদঁবাজির জায়গা হতে পারে না।

বক্তারা আরও স্মরণ করিয়ে দেন যে, বিগত ২০২৪ সালের জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকা ছিল। সেই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে বর্তমান নির্বাচিত সরকারের আমলে শিক্ষাঙ্গনে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে মহাসড়কের একপাশে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একগুঁয়েমির কারণে ভারতের অসন্তোষের মুখে শেখ হাসিনা: রাজনৈতিক পুনর্বাসনে দিল্লির পরামর্শ প্রত্যাখ্যান

আলিয়া মাদরাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬