মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জবি প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। বৃহস্পতিবার জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে প্রক্টরিয়াল বডি ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বাধা প্রদান করে। একপর্যায়ে শিক্ষার্থীদের অডিটোরিয়াম থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি প্রদান করেন এবং পরবর্তীতে বহিরাগতদের সহায়তায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

জকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ২০২৪ সালের জুলাই বিপ্লবে আহত একাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফও রয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংসদ। একইসঙ্গে প্রক্টরের দ্রুত অপসারণসহ ৯ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একগুঁয়েমির কারণে ভারতের অসন্তোষের মুখে শেখ হাসিনা: রাজনৈতিক পুনর্বাসনে দিল্লির পরামর্শ প্রত্যাখ্যান

জবি প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬