মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ক্যাশলেস অর্থনীতি ও নিরাপদ লেনদেনে ঢাবিতে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি সচেতনতা ও আস্থা বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) পেমেন্ট অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদলের দেয়াল লিখন অপসারণ: ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ স্লোগান মুছে ফেলা হলো ৪৮ ঘণ্টা পর

ক্যাশলেস অর্থনীতি ও নিরাপদ লেনদেনে ঢাবিতে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬