ইরানের দক্ষিণ-পূর্ব কেরমান প্রদেশে জায়নবাদী ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ধারাবাহিক গোয়েন্দা অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সামরিক ও প্রতিরক্ষা খাতের সংবেদনশীল এবং গোপনীয় কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতো।
গোয়েন্দা বাহিনী একই অভিযানে প্রদেশটিতে চারজন সশস্ত্র অপরাধীকেও শনাক্ত ও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, যুদ্ধ ও শিকারের গোলাবারুদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























