মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

শেয়ারবাজারে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট দাখিল করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি জানান, আলোচিত এই মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। বর্তমানে ২০২৬ সালে নির্বাচিত সরকারের আমলে এই মামলার বিচারিক কার্যক্রম চূড়ান্ত ধাপে পৌঁছাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

শেয়ারবাজারে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬