মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগের নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় এক যুবক বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের প্রবেশপথ সংলগ্ন এলাকায় এই স্মারক তোরণটি নির্মাণ করেছিল। ওই রাতেই দুর্বৃত্তরা তোরণটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়, যার ফলে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্থাপনায় হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ, ছাত্রলীগের নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬