মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার: পরিচয় শনাক্তের চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশি সড়কের পাশের একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বেগমগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চার দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার: পরিচয় শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬