মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫ নম্বরের একটি ট্রাক মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১২-৫৪৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরের ইসিএ জোনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, জারি হলো জরুরি ১৩ নির্দেশনা

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ নিহত

আপডেট সময় : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬