মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

প্রথম স্ত্রীর ভরণপোষণের জেরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক পিকআপ চালক হত্যা: মূল আসামি গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামী মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার প্রধান আসামি রেহেনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত ১২ জুলাই নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পেশায় পিকআপ চালক ইব্রাহীম পাঁচ-ছয় মাস আগে রেহেনাকে বিয়ে করে তার সঙ্গে বসবাস শুরু করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে থাকতেন। দ্বিতীয় বিয়ের পরও তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের খরচ দিতেন, যা নিয়ে দ্বিতীয় স্ত্রী রেহেনার সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।

গত ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে রেহেনা অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যান। নিহত ইব্রাহীমের বাবা বাদী হয়ে এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে র‌্যাব সুনামগঞ্জ সদর উপজেলার দাবারগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রেহেনাকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর নতুন শিক্ষা উদ্যোগ: সেনাপ্রধানের হাত ধরে চালু হলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’

প্রথম স্ত্রীর ভরণপোষণের জেরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক পিকআপ চালক হত্যা: মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬