এনসিসি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
পদোন্নতির আগে মো. জাকির আনাম উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন এবং রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। ২০১৬ সালের অক্টোবর মাসে তিনি এনসিসি ব্যাংকে যোগ দেন। সেখানে তিনি প্রথমে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখেন।
১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে মো. জাকির আনাম তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং খাতে তার ৩১ বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।
ব্যাংকিং পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ দুইবার স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য তিনি বিভিন্ন সময়ে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
রিপোর্টারের নাম 
























