মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‘একটি দূরদর্শী ব্যাংক’ স্লোগান নিয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকা সড়কে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, সিনিয়র আইনজীবী জহুরুল হক মিঠুন, সমাজকর্মী মুন্সী মনিরুজ্জামান, নুরুল ইসলাম মিয়া, বিল্লাল শরীফ, নান্নু খান এবং সাংবাদিক মামুনুর রশিদ ও শাহাদাৎ হোসেন।

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ভাঙ্গা শাখার পরিচালক কামাল হোসেন বলেন, সাউথইস্ট ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ভূমিকা পালন করে আসছে। সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা কাজ করে যাবেন।

নতুন এই শাখা উদ্বোধনের ফলে ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ সহজ, দ্রুত এবং আধুনিক ব্যাংকিং সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী বার্তা দিচ্ছে ইরান: কূটনৈতিক পথ খোলা, তবে আত্মরক্ষায় প্রস্তুত

ফরিদপুরের ভাঙ্গায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬