ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন এই তারকা জুটি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড তার জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপকেই বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন।
মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের মূল ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়নের জন্য শহরের অভিজাত পাঁচ তারকা ‘স্যাভয় প্যালেস’ হোটেল প্রস্তুত করা হচ্ছে।
রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের জন্য হোটেলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, শুক্রবার ও শনিবার নির্দিষ্ট দুটি তলা এবং কয়েকটি বার সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
রিপোর্টারের নাম 
























