মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর বিশ্ব ফুটবলের চাপ ও অসন্তোষ বৃদ্ধি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর চাপ ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফিফার প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাব থেকে সরে এলেও ইনফান্তিনো সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি। ইউরোপীয় ফুটবল সংস্থা ‘উয়েফা’ এবং উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা ‘কনকাকাফ’ প্রকাশ্যে ফিফা প্রধানের কঠোর সমালোচনা করেছে এবং তাঁর সার্বিক নেতৃত্বের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার দাবি জানিয়েছে।

শনিবার উয়েফা ও কনকাকাফ পৃথক বিবৃতিতে এই ব্যবসায়িক প্রস্তাব বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্পষ্ট করে দিয়েছে যে, এটি ইনফান্তিনোর অস্বচ্ছ নেতৃত্বের একটি বড় উদাহরণ। উয়েফা এই সিদ্ধান্তকে ‘পুরো ফুটবল বিশ্বের জয়’ হিসেবে বর্ণনা করলেও ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের চরম অভিযোগ তুলেছে। ২০১৬ সালে প্রথমবার ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার সময় ইনফান্তিনোর দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করে উয়েফা জানায়, ‘বর্তমান ফিফা নেতৃত্ব কেবল উয়েফার নয়, ফুটবল পরিবারের অন্যান্য অনেক সদস্যেরও আস্থা হারিয়েছে। ২০১৬ সালে ইনফান্তিনো বলেছিলেন, ‘ফিফার অর্থ আপনাদের অর্থ, সভাপতি হিসেবে এটি আমার অর্থ নয়। তবে তিনি এই দুই প্রতিশ্রুতির কোনোটিই রক্ষা করতে পারেননি। পেছনের দরজায় বসে তিনি যে অস্বচ্ছ চুক্তি চাপিয়ে দিতে চেয়েছিলেন, তা মোটেই গ্রহণযোগ্য ছিল না।’

উয়েফা আরও অভিযোগ করে যে, অলস পড়ে থাকা ফিফার নিজস্ব তহবিলের অর্থ ফুটবলের মূল স্তরে ব্যয় না করে অনৈতিক উপায়ে প্রতিযোগিতাগুলোর শেয়ার বিক্রি করার চেষ্টা করা হয়েছে। উয়েফা ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিফায় নতুন করে আস্থা ফেরানোর কাজ মাত্র শুরু হলো।

উয়েফার পর কনকাকাফ একটি বিবৃতিতে জানায়, ‘ঐক্য জয়ী হয়েছে’। তারা সরাসরি ইনফান্তিনোর নাম উল্লেখ না করলেও বলে, ‘সংস্থার এই ধরনের একতরফা ও চরম অনিয়ম কেবল ভুল পদক্ষেপের ধারাবাহিকতা। ফুটবলকে পেছনে রেখে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের প্রবণতা বন্ধ করতে হবে এবং বর্তমান নেতৃত্বের একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা এখনই হওয়া প্রয়োজন।’ এছাড়াও, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুতা-মোজা থাকবে দুর্গন্ধমুক্ত: রইলো কার্যকর টিপস

ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর বিশ্ব ফুটবলের চাপ ও অসন্তোষ বৃদ্ধি

আপডেট সময় : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬