মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চিন্ময় দাসের দুই মামলায় জামিন, তবে মুক্তি বিলম্বিত

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুটি ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। তবে, তাঁর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় আপাতত তাঁর মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় প্রদান করে। হত্যা চেষ্টা ও ভাঙচুর এবং হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা এই দুটি মামলায় গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে এবং রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। বাকি চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন, যার ফলে তিনি এই দুটি মামলায় জামিন পেয়েছেন।

তবে, আরও দুটি মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতে হওয়া সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

চিন্ময় দাসের দুই মামলায় জামিন, তবে মুক্তি বিলম্বিত

আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬