ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রথমবারের মতো ‘হেলথ ক্যাডার ডে’ উদযাপন: বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের পাশে প্রিমিয়ার ব্যাংক

বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিএ) দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে প্রথমবারের মতো ‘হেলথ ক্যাডার ডে-২০২৬’ উদযাপন করেছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত ছিল প্রিমিয়ার ব্যাংক।

এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল, যার অংশ হতে পেরে আমি গর্বিত। কোভিড-১৯ ভ্যাকসিন বৈশ্বিক পর্যায় থেকে দেশে আনার উদ্যোগেও তার সম্পৃক্ততার কথা তিনি উল্লেখ করেন।

ডা. আরিফুর রহমান বিসিএস হেলথ ক্যাডারের চিকিৎসক ও সদস্যদের জন্য প্রিমিয়ার ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধার কথা তুলে ধরেন। তিনি চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন সেবার কথা উল্লেখ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

প্রথমবারের মতো ‘হেলথ ক্যাডার ডে’ উদযাপন: বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের পাশে প্রিমিয়ার ব্যাংক

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬