বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বিশ্বাস করেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। এই দাবিকে সফল করতে আন্দোলনকে আরো জোরদার, সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একই সঙ্গে, তাদের কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা রাজনৈতিক পদক্ষেপ যেন এই চলমান আন্দোলনকে দুর্বল না করে বা জনগণের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি না করে, সে বিষয়ে তারা সচেতন থাকবেন।
শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫–২০২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মামুনুল হক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনা করে তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইসলাম ও দেশের বৃহত্তর কল্যাণ এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই তাদের সব কর্মসূচি ও সিদ্ধান্ত নির্ধারিত হবে।
স্থানীয় সরকারের সকল স্তরে যোগ্য প্রার্থী নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যোগ্য, সৎ, দক্ষ ও জনস্বার্থে নিবেদিত প্রার্থী নির্বাচন করে প্রতিটি পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
অধিবেশনে বক্তব্য রাখেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও মাওলানা কোরবান আলী কাসেমী। অধিবেশনে কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রচার, প্রকাশনা, যুব ও ছাত্র কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে রিপোর্ট ও প্রস্তাবনা উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ফয়েজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলম।
রিপোর্টারের নাম 






















