ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।

নির্বাচিত অন্যান্য সহ-সভাপতিগণ হলেন—জালালাবাদ অঞ্চল থেকে মো. এহছানে এলাহী, সিলেট থেকে তোফায়েল খান, মৌলভীবাজার থেকে আব্দুল মজিদ চৌধুরী, সুনামগঞ্জ থেকে আকবর হোসেন মঞ্জু এবং হবিগঞ্জ থেকে আনোয়ার হোসেন চৌধুরী। মহিলা সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. সামিয়া মুবিন।

এছাড়া, কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির জয়ী হয়েছেন।

সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন—সিলেট থেকে আল আজাদ ও ইস্তেজার চৌধুরী; মৌলভীবাজার থেকে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান বাবলা; হবিগঞ্জ থেকে আফছার চৌধুরী ও আব্দুল মজিদ; সুনামগঞ্জ থেকে মলিক আহসান সামি ও মোকাম্মেল চৌধুরী মেনন; এবং জালালাবাদ অঞ্চল থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ০৬:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬