ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, চলতি বছর ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত দলীয় কর্মীদের চাঙ্গা করার একটি রাজনৈতিক কৌশল এবং এটি নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি ‘রাজনৈতিক ভাওতাবাজি’।

শনিবার এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ছায়া সংসদ প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ইশরাক হোসেন আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ছিল ভুল। তারা গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে বিক্রি করে ও এক ব্যক্তির পূজার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী গোষ্ঠী সামাজিকভাবে লুকিয়ে থাকলেও তাদের দোসররা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং জুলাই গণহত্যার দায়ে তাদের রাজনীতিতে পুনর্বাসনের আর সুযোগ নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আগেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে কাপুরুষের পরিচয় দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের মাঝে যতই বিভেদ থাকুক না কেন, গণঅভ্যুত্থানের সকল পক্ষ ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ ফিরে আসার শঙ্কা রয়েছে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাই চেতনাকে সুরক্ষিত করবে। জুলাই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তি উত্থানের শঙ্কা রয়েছে। ছোটখাটো ইস্যু নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা অপ্রত্যাশিত এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে দেশী বিদেশী অপশক্তি তৎপর রয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। জুলাইয়ের চেতনা ব্যর্থ করার অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে মত-দ্বিমত থাকবে, কিন্তু সেই মত-দ্বিমত যাতে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসায় রূপ না নেয়, সেদিকে দল-মত নির্বিশেষে প্রত্যেককে খেয়াল রাখতে হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬