জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি প্রশ্ন তুলেছেন, বিগত সরকারের সময় কোথায় ছিল ক্ষমতাসীনদের এই তৎপরতা? তখন একটি বালুর ট্রাকও সরাতে তারা ব্যর্থ হয়েছিল, অথচ এখন বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য তাদের ‘যৌবন’ ফিরে এসেছে। তিনি কটাক্ষ করে বলেন, সম্প্রতি ‘জুলাই বিপ্লবের’ পর কি এমন কোনো বিশেষ ওষুধ খেয়ে তাদের এই শক্তি ফিরে এসেছে?
শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে অধিকার আয়োজিত এক আলোচনা সভায় আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন। তিনি হবিগঞ্জে এনসিপি কর্মীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তোলেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে চুপ থেকে এখন ‘বীরত্ব’ দেখানোর সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ও সালাউদ্দিন আম্মারদের বিরুদ্ধে প্রচারণাকে ‘ঘৃণা-হত্যাযজ্ঞের প্রস্তুতি’ আখ্যা দিয়ে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
ফুয়াদ বলেন, ‘হঠাৎ করে বীরপুরুষ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আজ নাসিরের গাড়ি ভাঙছেন, সারজিসের গাড়ি ভাঙছেন। আপনারা বলছেন, আপনাদের ইচ্ছা না হলে এনসিপি কোনো পদযাত্রা বা কর্মসূচি করতে পারবে না। আপনাদের সাহস থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন। সরকারের ক্ষমতায় আসার পর এমন দাপট দেখানো উচিত নয়। কিছু পুরুষ মানুষ ঘরে গিয়ে স্ত্রীর সাথে এমন আচরণ করে, যাকে বীরপুরুষত্ব বলা যায় না, বরং কাপুরুষতা। আপনারা সেই বস্তির লোক যারা ঘরে গিয়ে বউকে মারেন। তাই আল্লাহর ওয়াস্তে এই বীর পুরুষত্ব দেখানো বন্ধ করুন। ক্ষমতার চরিত্র হলো বিনয়ী হওয়া। যার যত বেশি ক্ষমতা, তাকে তত বেশি বিনয়ী হতে হবে।’
এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি সরকার এমন এক অবস্থানে আছে যেখানে কোনো বিরোধী দল নেই যারা তাদের প্রবলভাবে বিরক্ত করতে পারে বা করতে চায়। আমরাও এটা মনে করি না যে এমনটা করা উচিত। কিন্তু আপনারা নিজেদেরকেই সমালোচনার পাত্রে পরিণত করছেন। এটি শুধু আপনাদের জন্য ক্ষতিকর নয়, দেশের জন্যও ক্ষতিকর। আমরা মানুষের হয়ে কথা বলছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আপনাদের পতন চাইছি। কোনো বিরোধী দল, তা ডানে হোক বা বামে, যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা কেউই আপনাদের পতন চান না। সবাই চায় আপনারা সফল হন। এজন্য আমরা বারবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি।’
রিপোর্টারের নাম 



















