ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘ব্যাটল অব ওয়ার্ডস–সিজন ২’ বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলায় IELTS-এর আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে IELTS Speaking ও Writing দক্ষতা উন্নয়ন, যৌক্তিক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ‘Battle of Words–Season 2’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৯ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিযোগিতার শুরুতে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিককে নির্বাচন করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে ১০টি দল গঠন করে মূল পর্বের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলায় IELTS-এর শিক্ষক মাহফুজ, নিশান এবং অন্যান্য অভিজ্ঞ শিক্ষকরা। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন।

ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতার পর সেমিফাইনালে সেরা চারটি দল মুখোমুখি হয় এবং সেখান থেকে টিম আর্জেন্টিনা এবং টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন প্রধান অতিথি এবং ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রুদ্ধশ্বাস ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর টিম আর্জেন্টিনা রানার্সআপ হয়। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল ‘Standout Speaker of the Tournament’ নির্বাচিত হন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি, রানার্সআপ টিম আর্জেন্টিনাকে নগদ ৬ হাজার টাকা ও ট্রফি এবং Standout Speaker তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে নগদ ৩ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও, ফাইনালে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকদের মতে, ‘Battle of Words–Season 2’ শিক্ষার্থীদের ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রান্সজেন্ডার বিয়েতে জড়িতদের কঠোর শাস্তির দাবি নেজামে ইসলাম পার্টির

‘ব্যাটল অব ওয়ার্ডস–সিজন ২’ বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো

আপডেট সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬