ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেট সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও ছয়জন অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিন শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ পর্যালোচনার জন্য তদন্ত কমিটি গঠন, হেকেপ প্রকল্পের গবেষণা তহবিলের ব্যবহার খতিয়ে দেখতে পৃথক কমিটি এবং আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন ‘নীল দল’-এর কার্যক্রম নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক সাদেকা হালিম সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি ২০২২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে কিছুটা জেনেছি। আমার বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তবে ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
সিন্ডিকেট সভায় শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. আফরোজা শেলীকেও বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড, বিশ্ববি…
রিপোর্টারের নাম 
























