সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করার সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের চার কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মোস্তাকিম হোসেন, মো. নূর আলম, মো. রুহুল আমিন ও মো. আনোয়ার হোসেন। এর আগে সোমবার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই মোহাম্মদপুর এলাকায় একটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ওই সময় আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ও সমর্থক জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং প্রিজন ভ্যান আটকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার নেপথ্যে থাকা অর্থ জোগানদাতা ও চক্রান্তকারীদের চিহ্নিত করতেই আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























