ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদক কারবারিদের ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা এমপি মাসুদের

মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে তথ্যদাতাকে ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। একইসঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সভায় তিনি মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। ড. মাসুদ বলেন, দেশে কেবল মাদক নিয়ন্ত্রণ নয়, বরং এর সম্পূর্ণ নির্মূল প্রয়োজন। এই লক্ষ্যেই তিনি জাতীয় সংসদে ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর নাম পরিবর্তন করে ‘মাদক নির্মূল অধিদপ্তর’ করার প্রস্তাব রেখেছেন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে প্রভাবশালী সিন্ডিকেটের কারণে মাদক ব্যবসা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল প্রশাসনের একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়; এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাউফলকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি মাদরাসার ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

মাদক কারবারিদের ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা এমপি মাসুদের

আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬