ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করতে ‘ট্রাস্টি বোর্ড’ এবং ‘নির্বাহী কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত ট্রাস্টি বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির পর তা সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

একই সাথে ট্রাস্টের নির্বাহী কমিটিতেও মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করে একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হয়েছে। উভয় কমিটিতে সংসদ সদস্য ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী এবং জয়নুল আবদিন ফারুকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে। এই পুনর্গঠনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন

আপডেট সময় : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬