ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমিরাতে ৫ দিন ধরে পুলিশের হেফাজতে বিমানের কেবিন ক্রু

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনান দেশটির সিআইডি পুলিশের হেফাজতে রয়েছেন। আবুধাবি পুলিশের একটি শাখা তাকে আটক করলেও ঠিক কী অভিযোগে তাকে ধরা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ। গত ২২ জুলাই শারজাহ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার পর ইমিগ্রেশন পার হওয়ার সময় তিনি আটক হন।

বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আদনান ফ্লাইট ডিউটিতে থাকাবস্থায় আটক হয়েছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রাথমিকভাবে তাকে শারজাহ পুলিশ আটক করলেও পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। বিমানের শারজাহ ও আবুধাবি স্টেশনের কর্মকর্তারা এবং বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ ধরনের ক্ষেত্রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে মুক্তি পাবেন, অন্যথায় স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিমানের ফ্লাইট অপারেশনস বিভাগ ও কাস্টমার সার্ভিস বিভাগ খোঁজখবর নিচ্ছে। বিজি-১৫১ ফ্লাইটের এই ক্রুর আটকের ঘটনায় বিমানের কর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

আমিরাতে ৫ দিন ধরে পুলিশের হেফাজতে বিমানের কেবিন ক্রু

আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬