দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় নিহতরা তাদের দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে দগ্ধ আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়। এখন পর্যন্ত নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মর্মান্তিক এই ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রবাসীদের বিভিন্ন সংগঠন নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























